দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এ সময় তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের প্রতিটি ধাপ যেন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সে জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।
রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন এ এম এম নাসির উদ্দিন।
সিইসি বলেন, নির্বাচন কমিশনের আমন্ত্রণে রাজনৈতিক দলগুলো সংলাপে অংশ নেওয়ায় কমিশন মনে করছে, দেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে দলগুলোও একমত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত না হলেও নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রভাব থাকবে। তাই রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। কমিশন একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
নির্বাচনের চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলার ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, ভোটের বিভিন্ন পর্যায়ে নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন।
সংলাপের প্রথম দিনে ১৮টি দলকে আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। এতে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ ১৮টি দল অংশ নেওয়ার কথা থাকলেও জামায়াতে ইসলামী পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করে ইসির কাছে নতুন করে সময় চেয়েছে বলে দলের পক্ষ থেকে এশিয়া পোস্টকে নিশ্চিত করা হয়েছে। সেজন্য দলটি প্রথম দিনের সংলাপে অংশ নেয়নি। একইসঙ্গে জামায়াত জোটের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনও অংশ নেয়নি। এছাড়া, জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হলেও সংলাপে অংশ নেয়নি দলটি।
বর্তমানে নিবন্ধিত দল আছে ৫৯টি। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপের বাইরে রাখা হয়েছে।
কে